সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

ডেস্ক রিপোর্ট / ২৭৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ৯ ও এবাদত হোসেন ৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন আজ বাকী ২ উইকেটে ২৭ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। তাইজুল ৩৩ ও এবাদত ৮ রানে আউট হন।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৪৬, মুশফিকুর রহিম ৩৫ ও লিটন দাস ৩৪ রান করেন।

শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা ৩টি করে উইকেট নেন।


এই বিভাগের আরো খবর