কাবাডি প্রতিযোগিতায় রোটারি ক্লাবের ট্রফি প্রদান
সিলেট ওসমানী বিমানবন্দর এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগীতায় বিজয়ী দলকে শিরোপা হিসেবে ট্রফি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এই কাবাডি খেলার আয়োজন করা হয়। কাবাডি দলের প্রশিক্ষক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কাবাডি দল (৯ম শ্রেণী)’র মার্জিয়া আক্তার (ক্যাপ্টেন), রোম্পা, মাছুমা আক্তার, তান্নি আক্তার, রুমি বেগম, নাজিমা বেগম ও সুরশ্রী এবং কাবাডি দল (এ)’র সাদিয়া আক্তার (ক্যাপ্টেন), ইবা আক্তার, সায়মা বেগম, জ্যোতি, সারমিন, রাখি ও মিনহা। হাড্ডাহাড্ডি লাড়াইয়ে প্রতিযোগিতায় জয় লাভ করে “এ” দল।
বিজয়ী “এ” দলের ক্যাপ্টেন সাদিয়া আক্তারের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR) পিএইচএফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব:) পিডিজি এম আতাউর রহমান পীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার (তুষার), এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি প্রফেসর বদরুল আলম, রোটারিয়ান পিপি সেলিম উদ্দিন, রোটারিয়ান পিপি কয়েস আহমদ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান ডা. আব্দুর রহিম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। আরো উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিউলি বেগম, সালেহ ইবনে শিহাব, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ ফজলুল করিম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সৈয়দা রাজিয়া বেগম, সিনিয়র সহকারী শিক্ষক মো. হাসমত আলী, মো. সালেহ ইবনে শিহাব, লিপি পাল, নিবেদিতা চক্রবর্তী ও সঞ্চিতা রানী চৌধুরী, সহকারী শিক্ষক ছালেহ আহমদ, কাউছার আহমদ, মোহাম্মদ আপেল মাহমুদ ও সুফি মিয়া, কম্পিউটার ল্যাব অপারেটর মাসুম আহমেদ এবং স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।