মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সিলেটে নিজের গায়ে আগুন দিয়ে মনসুর নামের এক রিকশাচালকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ৯৯৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
নিজের গায়ে আগুন দিয়ে মনসুর নামের এক রিকশাচালক আত্মহত্যা

সিলেট নগরীর মিরাবাজার এলাকায় নিজের গায়ে আগুন দিয়ে মনসুর নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


এই বিভাগের আরো খবর