মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারালেন ১ জন

ডেস্ক রিপোর্ট / ২০৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারালেন ১ জন

সিলেটের ওসমানীনগর থানাধীন পশ্চিম পৈলানপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় বিদ্যুৎপৃষ্টে মানিক মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিক মিয়া বাড়ির সামনে বাঁশ কাটার সময় বিদ্যুতের তারের স্পর্শে আসলে আহত হন। তিনি মুক্তারপুর তিলাপাড়া তোতা মিয়ার বাড়ির সন্তান।

স্থানীয়রা তাঁকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।


এই বিভাগের আরো খবর