মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

ডেস্ক রিপোর্ট / ৮০৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

সিলেট জেলা প্রশাসকের ঘোষণার পরপরই অবৈধ দখলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে অভিযান রেলওয়ে ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জায়গায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে শুরু হয়েছে।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলছিলো দুপুর পৌনে ২টা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এর আগে, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাংবাদিকদের জানান, রেলওয়ের জায়গায় যত অবৈধ স্থাপনা রয়েছে, সবই উচ্ছেদ করা হবে। তারও আগে, ৭ অক্টোবর রেলের জায়গা দখলকারীদের সরে যেতে নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের অভিযান নিয়মিত হলে নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরে আসবে।


এই বিভাগের আরো খবর