অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৫ জন গ্রেফতার
শনিবার, ২৯ নভেম্বর২০২৫,৩.০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী থানাধীন ‘তালহা রেষ্ট হাউজ’ আবাসিক হোটেল এর বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০৩ (তিন) জন নারী মোট ০৫ (পাঁচ ) জন‘কে গ্রেফতার করেন।
তারা হলেন ১। সাদিক হোসেন (২৩), ২। সুলতানা খানম ঝুমা (১৯), ৩। নাহিদ আহমেদ (২৪), ৪। নাইমা (২০), ৫। লিজা বেগম (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৫৩৬, তারিখ- ২৯/১১/২৫ খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৭৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।