সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিজয় দিবস উদযাপন উপ কমিটিতে বিপ্লবের বিরোধীরা

ডেস্ক রিপোর্ট / ১৯২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবস উদযাপন উপ কমিটিতে বিপ্লবের বিরোধীরা

জুলাই–আগস্টের গণআন্দোলনে সরাসরি বিরোধিতা করা সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদকে বিজয় দিবস উদযাপনের উপকমিটিতে স্থান দেওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দুই সংগঠনের নেতাদের উপকমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগ রয়েছে, ওই দুই সংগঠন তৎকালীন স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে মিছিল, মানববন্ধন ও কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেছিলো। ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের প্রতি অবমাননাকর মন্তব্য করে তারা তখন জনরোষের মুখেও পড়েছিলেন।

কিন্তু আওয়ামীলীগ সরকার পতনের পর হঠাৎই তাদেরকে গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান দেওয়া নিয়ে সাধারণ মানুষ, সাংস্কৃতিক অঙ্গন এবং আন্দোলন–সহযোগী নানা সংগঠন ক্ষোভ প্রকাশ করছে। অনেকে প্রশ্ন তুলছেন, “যারা আন্দোলনের সাথে ছিলো না, বরং রাষ্ট্রীয় নির্যাতনের পক্ষ নিল—হঠাৎ তারা কোন যোগ্যতায় উপকমিটির সদস্য?”

সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান বলেন, এটি খুবই দু:খজনক যে এই দুই সংগঠনকে এভাবে সরকারি আয়োজনের অংশীদার করা। এটা জুলাই শহীদদের রক্তের সাথে সরাসরি মশকরা করার সমান।আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এদের বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ না হলে সবাইকে নিয়ে প্রতিরোধ করা হবে।


এই বিভাগের আরো খবর