মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

হবিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট / ১৮৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
হবিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাকাইলছেও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আনন্দপুর গ্রামের আলকুরান সওদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। দুই পক্ষই সামাজিক মাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দেয়।

এরজেরে গতরাতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এসময় নিহত হন কুমেদপুর গ্রামের রাসেল মিয়া। আহত হন অর্ধশতাধিক মানুষ। কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই বিভাগের আরো খবর