শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ছাতকে গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট / ১৮২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ছাতকে গ্রেফতার ৩

সুনামগঞ্জের ছাতকে উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন—ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম শিপন (৩৮), তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। অন্যজন ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮), তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জুগিরকান্দা গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুহিনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হলে, আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।


এই বিভাগের আরো খবর