সুনামগঞ্জের জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাল্টিসেক্ট্রোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্প ও ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে এবং বাস্তবায়নে ছিল কেয়ার বাংলাদেশ ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও আয়োজনকারীদের মধ্যে রুকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মো.শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কুপেশ চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রনারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক তৈয়বুর রহমান, আয়োজনকারীদের মধ্যে বিধান জন কস্তা, মামুনুল আহাদ, মোশারফ হোসেন ও রাফিয়া বেগম প্রমূখ। সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতে কাজ করার আহবান জানানো হয়।