বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ইবনে সিনায় চাকরির সুযোগ,আবেদনের সময়সীমা: ২০ আগস্ট, ২০২৬

ডেস্ক / ১০৭৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ইবনে সিনায় চাকরির সুযোগ,আবেদনের সময়সীমা: ২০ আগস্ট, ২০২৬

ইবনে সিনায় চাকরির সুযোগ,আবেদনের সময়সীমা: ২০ আগস্ট, ২০২৬

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে প্রার্থীকে ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও ফ্রেশার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

বিভাগ: কোয়ালিটি অ্যাস্যুরেন্স

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, কোয়ালিটি অ্যাস্যুরেন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জিএমপি, পিআইসি/এস জিএমপি, ডেটা ইন্টেগ্রিটি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ও ভ্যালিডেশন সম্পর্কে জ্ঞান। সিজিএমপি, জিএলপি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জিএমপি, পিআইসি/এস জিএমপি এবং ইউএসপি/বিপি/ইপি সম্পর্কে ভালো ধারণা। এ ছাড়া অ্যানালিটিক্যাল যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন ও নিয়মিত রক্ষণাবেক্ষণে বাস্তব অভিজ্ঞ হতে হবে।

অভিজ্ঞতা: ২-৫ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

প্রার্থীর বয়সসীমা: ২৫-৩৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: গাজীপুর

অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুঠোফোন বিল, বছরে বেতন পর্যালোচনা, সম্পূর্ণ ভর্তুকিতে দুপুরের খাবার ও ২টি উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা।

আবেদন শুরু: ১২ আগস্ট, ২০২৬। আবেদনের সময়সীমা: ২০ আগস্ট, ২০২৬।

আবেদন যেভাবে: ডাকযোগে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আইবিএন সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
 


এই বিভাগের আরো খবর