বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

নিয়োগ দেবে ওয়ালটন,কর্মস্থল: যেকোনো জায়গায়

সিলেটের চাকরির খবর ডেস্ক / ১৫০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Walton

নিয়োগ দেবে ওয়ালটন,কর্মস্থল: যেকোনো জায়গায়

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ফিল্ড অফিসার পদে ৬০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা এইচএসসি পাস হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, ডি/এ, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা ও কমিশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: ফিল্ড অফিসার

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: ৬০ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১৩,২০০-২০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা ও কমিশন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬  


এই বিভাগের আরো খবর