রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ / ১৭০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
সৈয়দ সাইফুুল ইসলাম নাহেদ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে ডিলারদের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ, ওজনে কম দেওয়া ও উপকারভোগীদের হয়রানির তীব্র অভিযোগ উঠেছে। ডিলারদের এহেন কর্মকাণ্ডের বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, অনিয়ম ও হয়রানির প্রতিকার চেয়ে গত ১০ আগস্ট সিসিক প্রশাসক এবং ১৭ আগস্ট জেলা প্রশাসক বরাবরে পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওয়ার্ডটিতে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা না মানা, অহেতুক দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা, ফোনে তথ্যের জন্য কল দিলে হুমকি দেওয়া এবং এমনকি কার্ড কেড়ে নিয়ে ছবি তুলে রাখার মতো ঘটনা ঘটছে। নির্ধারিত স্থানে নিয়মিত বিতরণ না করে দুপুরের দিকে হঠাৎ পণ্য এনে তাড়াহুড়ো করে চলে যাওয়ার ফলে বহু সুবিধাভোগী পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ দিলেও পরিস্থিতি বদলায়নি। সার্বিক বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষী ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কার্ডধারীরা।


এই বিভাগের আরো খবর