নিয়োগ দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়
বগুড়া জেলা প্রশাসকের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে লোক নিয়োগ দেয়া হবে। বগুড়া জেলার প্রশাসকের কার্যালয় ০৯ টি পদে মোট ১১৩ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ২৪ আগষ্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে https://dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র :দৈনিক দিনকাল সোমবার, ২৪ আগস্ট ২০২৬