রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বিশাল নিয়োগ প্রাণিসম্পদ অধিদপ্তরে

ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বিশাল নিয়োগ প্রাণিসম্পদ অধিদপ্তরে

বিশাল নিয়োগ প্রাণিসম্পদ অধিদপ্তরে

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটিতে।
সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় থেকে শুরু হবে আবেদনগ্রহণ।
আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
অনলাইন ব্যতিত অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর
১. পদের নাম: সিমেন ক্যারিয়ার
পদসংখ্যা: ৩২টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫০৬টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)

কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।


এই বিভাগের আরো খবর