সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

নিয়োগ দিচ্ছে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল

সিলেটের চাকরির খবর ডেস্ক / ৩০৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

নিয়োগ দিচ্ছে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল, সিলেট-এ নিম্নেবর্ণিত বিভাগে উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।

শর্তসমূহ

আগ্রহী প্রার্থীগণ আগামী ১৭/০৯/২০২৬ইং তারিখ বেলা ৩ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদনপত্র ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে।

আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, হালনাগাদ বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন (পোষ্ট গ্র্যাজুয়েট ডিগ্রীর ক্ষেত্রে বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃতির রেজিস্ট্রেশন সনদ জমা দিতে হবে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, বিএমএন্ডডিসি অনুমোদিত জার্নালে প্রকাশিত

পাবলিকেশনের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত দাখিল করতে হবে। অত্র প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকগণ চাকুরী নিয়মিতকরনের লক্ষ্যে আবেদন করতে পারবেন।

কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হবে বিধায় আবেদনপত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সাক্ষাৎকার গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিত যে কোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল

প্লট-১২, ব্লক-ই, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।

ই-মেইল: [email protected]

হেল্পলাইন: ০১৭১১ ৪০৭৬২৬, ০১৭৬৩ ৯৯০০৫৫

ই-মেইল: [email protected]

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন


সূত্র:সিলেটের ডাক


এই বিভাগের আরো খবর