বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

নিয়োগ দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ, সিলেট

ডেস্ক / ১০৯৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিয়োগ দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ, সিলেট

নিয়োগ দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ, সিলেট

পার্কভিউ নার্সিং কলেজ, সিলেট-এর জন্য নিম্নবর্ণিত পদে যোগ্য, অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম
অধ্যক্ষ
পদ সংখ্যা
০১ জন
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
বিএনএমসি-এর প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।
(ক) বিএনএমসি রেজিস্টার্ড নার্স/মিডওয়াইফ;
(খ) নার্সিং/ মিডওয়াইফারি/সমমানের কোর্সে
ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি;  গ) পিএইচডি ডিগ্রিধারী অগ্রাধিকার।

অভিজ্ঞতা
নার্সিং শিক্ষকতায় ন্যূনতম ১০ (দশ) বছর, প্রশাসনিক কাজে ৫ (পাঁচ) বছর এবং ক্লিনিক্যাল ক্ষেত্রে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা উপাধ্যক্ষ/অধ্যাপক/সমপর্যায়ের পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম ও অন্যান্য শর্তাবলি:

১। আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, অভিজ্ঞতার সনদপত্র এবং সদ্য তোলা ২ (দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে।

২। অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৪। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৫। নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৬। আবেদনপত্রের খামের উপর “অধ্যক্ষ পদে আবেদন” কথাটি স্পষ্টাক্ষরে লিখতে হবে।

৭। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।

৮। সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রার্থীদের জানানো হবে।

৯। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ ইং।

ব্যবস্থাপনা পরিচালক

পার্কভিউ হেলথ কেয়ার (প্রাঃ) লিমিটেড ভিআইপি রোড, তেলিহাওর, সিলেট।

নিয়োগ দিচ্ছে পার্কভিউ নার্সিং কলেজ, সিলেট
সূত্র:দৈনিক সিলেটের ডাক


এই বিভাগের আরো খবর