রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু

ডেস্ক / ৪৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৫৫০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন।শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের ১৩ দিনে মারা গেছেন ৭২ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগের ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছে।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন আছেন।


এই বিভাগের আরো খবর