রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সিলেট বিভাগের যে এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ডেস্ক / ২২৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সিলেটের অর্ধশতাধিক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন গ্রাহকেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, কুলাউড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ীর সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে দুই উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিনি দুঃখপ্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর