মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বানিজ্য মন্ত্রী

ডেস্ক / ১৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বানিজ্য মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।মঙ্গলবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে বলেও জানান তিনি।বিরোধী দলের আন্দোলন মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদলী; তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে, দায়িত্বশীল আচরন করতে।এর আগে, বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।

এসময় শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার চা বাগানের আয় বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। চা বাগানকে লাভজনক করার জন্য কয়েকদিন আগেও আমরা প্রধানমন্তীর নির্দেশে বৈঠক করেছি।তিনি বলেন, আগামীদিন বাগানের ইনকমান বাড়ানোর জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। চা গাছের স্বাস্থ্য নষ্ট না করে আরও কোন গাছ লাগানো যায় কী না সে ব্যাপারে আলাপ হচ্ছে। কাঠের গাছ, মসলার গাছ এসব গাছ লাগানোর আলাপ-আলোচনা চলছে। এছাড়া যেসব বাগানে সম্ভব সেগুলেলাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। যাতে বাগানের আয় বাড়াতে পারি। এর মূল উদ্দেশ্য হলো বাগানের আয় বাড়াতে পারলে শ্রমিকদের মজুরিও ভালোভাবে বাড়ােতে পারবো।

মন্ত্রী বলেন, চা বাগানের শ্রমকিদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। যেসব বাগানে স্কুল নেই, সেগুলোতে স্কুল হবে। বাগানের রাস্তাঘাটের সংস্কার করা হবে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। এর সুফল আপনারা পাবেন। স্বাস্থ্য-শিক্ষা, মজুরিসহ সবক্ষেত্রেই এর সুফল পাবেন।

সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুলাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ জোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।।


এই বিভাগের আরো খবর