সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪২১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হন।

বিভাগভিত্তিক হিসাবে, এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৭২ জন, সিলেটে ১৪৪ জন, বরিশালে ১৩৭ জন, খুলনায় ১১৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ২৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৫৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এই বিভাগের আরো খবর