বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসিরা

ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসিরা

মেজর লিগ সকারে (এমএলএস) এফসি সিনসিনাতির বিপক্ষে এক চরম নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে হার এড়াল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচের শেষ ১০ মিনিটের ঝড়ে হয়েছে ৩টি গোল, যার শেষ মুহূর্তে গোল করে মায়ামির পরাজয় বাঁচিয়েছেন রিকুয়েলমে ফিলিপ্পি। ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।

বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জমে ওঠে লড়াই। ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। স্পেনে রাজপরিবারের কাছ থেকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ জিতে ফেরা মেসি এই ম্যাচেও মাঠে নেমেছিলেন, তবে গোল বা অ্যাসিস্টের দেখা পাননি।

সুয়ারেজের করা গোলে বেশ কিছুদিন মায়ামি এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলে তারা। ৮০ মিনিটে সিনসিনাতির কেনজি এমবোমা ডেম গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৮৬ মিনিটে স্যামুয়েল গিডি আরও এক গোল করে সিনসিনাতিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এবং মায়ামিকে জয়ের স্বপ্ন থেকে দূরে ঠেলে দেন।

তবে নির্ধারিত ৯০ মিনিটের শেষ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে দলের হার বাঁচান মায়ামির রিকুয়েলমে ফিলিপ্পি। এমএলএসের মূল দলে এটিই তাঁর প্রথম গোল। শেষ মুহূর্তের এই নাটকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে।


এই বিভাগের আরো খবর