শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ অক্টোবরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৭ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, সিলেটে ১৩৯ জন, বরিশালে ১৩০ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ১০৪ জন, রাজশাহীতে ৪৪ জন ও রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। পরীক্ষায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৬ জনের, খুলনায় ২৭ জনের ও রংপুরে ১২ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৬ জন। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২ হাজার ৬৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।


এই বিভাগের আরো খবর