মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি

ডেস্ক / ৩৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাংলাদেশের আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী সিলেট নগরীসহ গোটা সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিনের লালিত অধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি পেশ করেছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম।সোমবার (২ নভেম্বর) বিকালে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভীর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এসময় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনসহ দেশের সার্বিক অর্থনীতি, প্রবাসী আয় ও জাতীয় উন্নয়নে সিলেট বিভাগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তা সত্ত্বেও সিলেট বিভাগ ক্রমাগত উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছে। এ অঞ্চলের প্রবাসী, পর্যটক ও সাধারণ জনগণের সুবিধা এবং সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে স্মারকলিপিতে ২৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।


এই বিভাগের আরো খবর