মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সিলেটে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার

ডেস্ক / ৩৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
সিলেটে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার

সিলেটে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার

সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি আমিন আহমদকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আমিন আহমদ সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন নালিয়া এলাকার বাসিন্দা। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।এসআরবি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ করলে আমিন আহমদ ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।এরই ধারাবাহিকতায় রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আমিন আহমদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর