মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

‎জৈন্তাপুর পৌরসভা অনুমোদন,উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

‎হাসান মোহাম্মদ বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি ‎ / ২৪৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
‎হাসান মোহাম্মদ বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি ‎

সিলেটের জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। এ খবরে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে জৈন্তাপুর সদরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।‎সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়।
‎
‎জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে গেল সীমান্তবর্তী এ উপজেলা। এর আগে গত ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটে জৈন্তাপুরের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়।‎পৌরসভা অনুমোদনের খবরে আনন্দ প্রকাশ করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার ফলে জৈন্তাপুরে পরিকল্পিত নগরায়ণ, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ ও নাগরিক সেবার মান উন্নত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।উল্লেখ্য, জৈন্তাপুর পৌরসভা যুক্ত হওয়ায় সিলেট জেলায় পৌরসভার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে।


এই বিভাগের আরো খবর