বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

ডেস্ক / ৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনা বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসাথে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর