বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

গোপালগঞ্জে দোকানপাট বন্ধ, থমথমে পরিস্থিতি

ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জে দোকানপাট বন্ধ, থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সড়কে মানুষের চলাচলও কম। ‍বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।তবে এদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সরজমিনে গোপালগঞ্জ সদরে কোনো মিছিল, মিটিং কিংবা অবরোধের ঘটনা দেখা যায়নি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এর আগে, গতকাল বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই আজ সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।

স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, সকাল ১০টার পর থেকে অবরোধ কর্মসূচি আরও বিস্তৃত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও না হলে শান্তিপূর্ণভাবেই তাদর কর্মসূচি পালিত হবে বলে দাবি।এদিকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সব মিলিয়ে সকাল থেকেই গোপালগঞ্জে উদ্বেগজনক পরিবেশ বিরাজ করছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।


এই বিভাগের আরো খবর