বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

ডেস্ক / ৫৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা ও ঐক্য বজায় রেখে সম্মেলনকে সফল করতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো সাংগঠনিক সফলতার পেছনে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্মেলনকে ঘিরে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোগলাবাজার ইউনিয়ন জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিলেট জেলার সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মো. রেজুয়ান আহমদ শিকদার, সাধারণ সম্পাদক মো. আল আমিন, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মুতি, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমদ খান, দপ্তর সম্পাদক আশরাফ হক সামি, ক্রীড়া সম্পাদক ও দাউদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি সিহাব উদ্দিন শিপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুরুজ আলী, মোগলাবাজার ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান বাদল, জুয়েল আহমদ, আবুল মিয়া, আব্দুল কাদির, আমির হোসেন, নুরুল ইসলাম, বিল্লাল হোসেন, জিল্লুর রহমান, তাজ উদ্দিন, জাহেদ আহমদ, সালমান আহমদ প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথি জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সাহেদ আহমদ ৭ সদস্য মোগলাবাজার জিয়া মঞ্চের আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে জুয়েল মাহমুদ কে সভাপতি, আলী হোসেন কে সাধারণ সম্পাদক, মতিউর রহমান বাদল কে সিনিয়র সহ সভাপতি, মাহবুবুর আলম সুমন কে সহ সভাপতি, আমির আলী কে সাংগঠনিক সম্পাদক, খলিলুর রহমান কে সহ সাংগঠনিক সম্পাদক ও আলমগীর হোসেন কে প্রচার সম্পাদক।


এই বিভাগের আরো খবর