বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক

ফুল টাইম রাজনীতি আর দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা ‘আফসা হক ডেইরি ফার্ম’ এর মাধ্যমে তার এই অর্জন।রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত তার প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে গড়ে তোলা এই খামার তার কৃষি উদ্যোক্তা পরিচয়েরই প্রতিফলন।

খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেয়েছেন আরিফুল হক চৌধুরী।অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৩০ বছর আমার এই পথচলার পর আজকে আমি সরকারের পক্ষ থেকে যে স্বীকৃতি পেয়েছি, এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, সরকার যেন আমাদের খামারিদের গো-খাদ্যে ভর্তুকি প্রদান করে।’


এই বিভাগের আরো খবর