বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও বিদ্যুৎকর্মীদের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক কারণে এসব স্থাপনা ও কর্মীদের হামলার লক্ষ্যবস্তু না করার অনুরোধও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন গণমাধ্যমের কাছে সতর্কবার্তা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা ২৪ ঘণ্টা গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের ওপর হামলা হলে কীভাবে সেবা দেওয়া সম্ভব? এ কারণেই বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর