চা করি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় : বিধি মােতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ টা: ২২,০০০-৫৩,০৬০/- বেতন স্কেলে (জাতীয় বেতন স্কেল-২০১৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের শূন্য স্থায়ী ১(এক)টি সেকশন অফিসার পদ পূরণের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের দপ্তরে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত আগামী ২৩-০৮-২০২২ তারিখের মধ্যে পরিচালক, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৮ আগষ্ট ২০২২ইং
