বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নিয়োগ দেবে ফুডপান্ডা

ডেস্ক রিপোর্ট / ৩৪৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১০ আগস্ট, ২০২২
নিয়োগ দেবে ফুডপান্ডা

  নিয়োগ দেবে ফুডপান্ডা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী

প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

কি অ্যাকাউন্ট ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীর ন্যূনতম দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

করপোরেট সেলস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

যোগাযোগে দক্ষ হতে হবে।

ফুডপান্ডার ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

কর্মস্থল

চট্টগ্রাম।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-১২ আগস্ট, ২০২২।

সূত্র : বিডিজবস


এই বিভাগের আরো খবর