শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে দি ইবনে সিনা ট্রাস্ট

ডেস্ক রিপোর্ট / ২৪২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৭ মে, ২০২৩
চাকরি দিচ্ছে দি ইবনে সিনা ট্রাস্ট

চাকরি দিচ্ছে দি ইবনে সিনা ট্রাস্ট

১। রেজিস্ট্রার (ই.এন.টি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে এফ.সি.পি.এস অথবা এম.এস ডিগ্রিসহ বি.এম এন্ড ডি.সি’র অন্যান্য শর্ত সম্পন্ন।

সমপদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

কর্মস্থল: ইবনে সিনা মেডিকেল কলেজ, কল্যাণপুর, ঢাকা।

২। নার্সিং সুপারিনটেনডেন্ট

বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত বি.এস.সি ইন নার্সিং ।

ন্যূনতম ২০০ বেডের হাসপাতালে নার্সিং সুপারিনটেনডেন্ট/সমপদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ নার্সিং পেশায় ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল: ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা এবং ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা।

৩। ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট

বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত বি.এস.সি ইন নার্সিং।

ন্যূনতম ২০০ বেডের হাসপাতালে ডেপুটি সুপারিনটেনডেন্ট/সমপদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ নার্সিং পেশায় ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল: ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা।

শর্তাবলী ও আবেদন প্রক্রিয়া:

রীক্ষা অথবা সাক্ষাৎকারের ১। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

২। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে ২ ও ৩ নং পদের বয়স সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) বছর হতে হবে।

৩। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত [ক। নাম, খ। পিতা ও মাতার নাম, গ। বর্তমান ঠিকানা, ঘ। স্থায়ী ঠিকানা। (ক-ঘ পর্যন্ত বাংলা ও ইংরেজীতে) ৬। জন্ম তারিখ ও জমা দেয়ার শেষ তারিখে বয়স, চ। মোবাইল নাম্বার, ছ। শিক্ষাগত যোগ্যতা, জ। বর্তমান থেকে ক্রমানুসারে অভিজ্ঞতা], সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক, “সেক্রেটারী, দি ইবনে সিনা ট্রাস্ট” বরাবর আবেদনপত্র আগামী ১৮.০৫.২০১৩ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।

৪। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যে কোনো শর্ত শিথিল বা সংযোজন করার ক্ষমতা সংরক্ষণ করে।

৫। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

সেক্রেটারী

দি ইবনে সিনা ট্রাস্ট

বাড়ী ৪৮, রোড- ৯/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ০৭মে ২০২৩ইং


এই বিভাগের আরো খবর