ফোন/ফ্যাক্স: ০২৯৯ ৬৬৩৬৫৩৮, মোবাইল: ০১৭১৫-৭৭০৮৭২ ই-মেইল: [email protected]
ওয়েব: www.smu.edu.bd
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের আওতায় নিম্নোক্ত শূন্য পদের বিপরীতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৮ এর ১০
(১২) ধারা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০৬ (ছয়) মাসের জন্য প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাদিতে জনবল নিয়োগের লক্ষ্যে
বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
আবেদনের শর্তাবলী :
১ । ভাইস-চ্যান্সেলর, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট বরাবর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদন করতে হবে । ২।
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট
সাইজের ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে ।
৩। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ তারিখ ২২.০৯.২০২২ এর প্রজ্ঞাপন অনুযায়ী ২৫.০৩.২০২০
তারিখে আবেদনকারীর বয়স অনধিক ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স অনধিক ৩২ বছর ।
৪ । বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে ডিগ্রী সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে ।
৫। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি-নাতনী হিসেবে চাকুরী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পিতার/মাতার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে ।
৬ । উপজাতি/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে ।
৭ । আবেদনপত্র আগামী ১১/০৬/২০২৩ খ্রি. তারিখের মধ্যে জিপিও বক্স নং ০৬, প্রধান ডাকঘর, বন্দরবাজার, সিলেট এই ঠিকানায় পৌঁছাতে
হবে এবং খামের উপরে স্পষ্টাক্ষরে পদের নাম লিখতে হবে ।
অধ্যাপক ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন
ভাইস-চ্যান্সেলর
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক শ্যামল সিলেট ০৩ জুন ২০২৩ইং