সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মীরবক্সটুলা, সিলেট । ফোন-০২৯৯৬৬৩৬১২২-২৩ নিয়োগ বিজ্ঞপ্তি
হলি সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের নিম্নোক্ত পদসমূহে
নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের
ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স
ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ১২/০৭/২০২৩ইং তারিখ বেলা ৪:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ,
মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত সময়ের পরে জমাকৃত আবেদনপত্র বাতিল
বলে গণ্য হবে। চাকুরীরত প্রার্থী/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের মৌখিক
সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদন পত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বার উল্লেখ করতে হবে।
উল্লেখ্য যে, কেবলমাত্র প্রভাষক (ডাক্তার) পদে আবেদিত প্রার্থীদের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় অংশ গ্রহণ করিতে হইবে। এজন্য
প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত যেকোন আবেদন গ্রহণ ও বাতিল করার
ক্ষমতাসংরক্ষণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক হলি সিলেট হোল্ডিং লিঃ মীরবক্সটুলা, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৬ জুলাই ২০২৩ইং