সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি,কর্মস্থল : দেশের যেকোনো জায়গা

ডেস্ক রিপোর্ট / ২৯৮ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি

সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠানটি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম : অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

পদের সংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ পরিচালনা ও মাল্টিটাস্কিং টিমের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাসহ ব্যাংকিংয়ের অন্যান্য ক্ষেত্রে কাজ করার দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা : উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র : অফিসে

বয়সসীমা : কমপক্ষে ২২ বছর

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল : দেশের যেকোনো জায়গা

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২১ নভেম্বর ২০২৩


এই বিভাগের আরো খবর