সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেটস্থ রাজস্ব খাতে স্থায়ী পদে নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের
স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে http://somc.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত
আহবান করা যাচ্ছে। সরাসরি আবেদন কোন ক্রমে গ্রহণযোগ্য নয় ।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী-
ক. পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ http://somc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন Online এ আবেদনপত্র পূরণ ও
পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৭/১২/২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা। খ. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়
১৫/০১/২০২৪ খ্রি. রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে
পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন।
প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে,
সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোন
পর্যায়ে যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।
নিয়োগ সম্পর্কিত যে কোন সর্বশেষ তথ্য www.osmanimedical.com অথবা https://somc.college.gov.bd অথবা
https://somc.edu.bd এ পাওয়া যাবে। এছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব
পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি ও অন্যান্য তথ্যাবলী পাওয়া যাবে।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্যকোন মাধ্যম হতে উক্ত কাজটি সম্পন্ন
করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না ।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
E-mail: [email protected]
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৪ ডিসেম্বর ২০২৩ইং