সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন এমপি রনজিত সরকার

ডেস্ক রিপোর্ট / ৮৬৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন এমপি রনজিত সরকার

তাহিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার স্বরূপ হতদরিদ্র ৩ শত পরিবারে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমুখ।


এই বিভাগের আরো খবর