শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার তাদের মরদেহ উদ্ধার করে সার্ভিসের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান।
তিনি জানান, মো. জুয়েল (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. জুয়েল ঢাকা ব্যাংকের কর্মকর্তা ও রাজু বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন।
তিনি আরও জানান, এখনো নিখোঁজ রয়েছেন ওই রেলওয়ের কর্মকর্তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
এর আগে শুক্রবার বিকেলে ট্রলারে করে ঢাকা থেকে আসা ৩০-৩৫ জন মিলে দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হন। পরে বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামেন।
এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও খালু মো. জুয়েল উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতে ভেসে নিখোঁজ হন।