মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ

ডেস্ক রিপোর্ট / ৩৫৪ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর পরের দিন সকালে ওই প্রতিবেশীর বাড়ির গোয়াল ঘর থেকে শরীফুল বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে বকশীগঞ্জ থানা পুলিশ বগারচর ইউনিয়নের বালুর চর গ্রামের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ শরীফুল বেগম একই গ্রামের তোমজল হকের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তোমজল হকের স্ত্রী শরীফুলের সঙ্গে প্রতিবেশী খলিল মিয়ার পরিবারের ঝগড়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঝগড়া বন্ধ হলে রাতে নিখোঁজ হন শরীফুল বেগম।

সোমবার ভোরে প্রতিবেশী খলিল মিয়ার বাড়ির বাইরের খোলা গোয়াল ঘরে শরীফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর জানাজানি হলে থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর