‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী জালালাবাদ উচ্চ
বিদ্যালয়, ডাক: জাউয়াবাজার, ছাতক, সুনামগঞ্জ-এ নিম্ন বর্ণিত কাঠামোভুক্ত শূন্যপদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান
করা যাচ্ছে:
শর্তাবলী: ১। সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- (এক হাজার টাকা) এবং অফিস সহায়ক পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ‘জালালাবাদ উচ্চ বিদ্যালয়’ শিরোনামে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
২। আগ্রহী প্রার্থীদেরকে ০২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি, প্রথম ও শেষ এমপিও (প্রযোজ্য ক্ষেত্রে) কপি এর ফটোকপি, কর্মরত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র সহ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৩। আবেদনকারীকে প্রধান শিক্ষক বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
৪। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
৬। কোন প্রকার তদবির/সুপারিশ/টেলিফোন প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
৭। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৮। অন্যান্য শর্তাবলী বিধি মোতাবেক প্রযোজ্য হবে।
বিঃ দ্রঃ সহকারী প্রধান শিক্ষক পদে পূর্বে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক ড্রাফটের প্রয়োজন নেই, প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত পাঠালে হবে।
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০১ মে ২০২৪ইং