চাকরি দিচ্ছে হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়
হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়, ইআইআইএন নং- ১২৯৭৪২, ডাক: বালিসহস্র, উপজেলা: রাজনগর, জেলা: মৌলভীবাজার এর জন্য বেসরকারী
শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম পি.ও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।
শর্তাবলী:
০১) আগ্রহী উভয় পদের প্রার্থীগণ প্রধান শিক্ষক বরাবর আবেদন করে আগামী ৩০/০৫/২০২৪খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে ডাকযোগে/সরাসরি প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে।
০২) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি, ২কপি পাসপোর্ট সাইজ ছবি, সহকারি প্রধান শিক্ষকের ক্ষেত্রে প্রথম ও সর্বশেষ এমপিও কপি,
অভিজ্ঞতা ও অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে ।
০৩) সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- (এক হাজার টাকা) ও নিরাপত্তা কর্মী পদে ৫০০/- (পাঁচশত) টাকা সোনালী ব্যাংক কদমহাটা শাখার অনুকূলে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
০৪) ইতি-পূর্বে আবেদনকারীগণকে ব্যাংকড্রাফট ছাড়া পুনরায় আবেদন করতে হবে।
০৫) অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক জালালাবাদ ১৪ মে ২০২৪ইং