চাকরি দিচ্ছে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়
সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, EIIN NO. 129647, ডাকঘর- ইসলামগঞ্জ বাজার, উপজেলা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার এর জন্য বেসরকারি শিক্ষা
প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ ও এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী নিম্নবর্ণিত পদে কর্মচারী নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাদি প্রতিপালন পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে সংশ্লিষ্ট
কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে।
শর্তাবলী:
০১। আবেদনের সাথে পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।
০২। শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
০৩। অভিজ্ঞতা প্রমানের জন্য সকল স্তরের প্রথম ও শেষ এমপিও সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ ও অনাপত্তি সনদ সংযুক্ত করতে হবে।
০৪। ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট প্রধান শিক্ষক অনুকূলে জমা দিতে হবে।
০৫। অসম্পূর্ণ আবেদন/নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।
(স্বাক্ষরিত)
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক শ্যামল সিলেট ২২মে ২০২৪ইং
