আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়, সিকন্দরপুর, ডাক- নোয়াপাড়া দৌলতপুর,উপজেলা- দিরাই, জেলা- সুনামগঞ্জের জন্য সরকারী বিধি মোতাবেক
এমপিওভূক্ত নবসৃষ্ট শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক, একজন অফিস সহায়ক,একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন নৈশ প্রহরী ও একজন আয়া আবশ্যক।
সহকারী প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা- স্নাতক বি.এড, ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিও ভূক্তি পদে সর্বমোট ১০ বছরের শিক্ষকতার
অভিজ্ঞতা। শিক্ষাজীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নহে। গ্রেড-০৮, বেতন স্কেল- ২৩০০০-৫৫৪৭০/-। প্রার্থীকে সকল
সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদ, ১ম ও শেষ এমপিও সত্যায়িত ফটোকপি, অনাপত্তি পত্র, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, এনআইডি
কার্ডের ফটোকপি দরখাস্তের সাথে জমা দিতে হবে। অফিস সহায়ক,
পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদের শিক্ষাগত যোগ্যতা-জে.এস.সি/জে.ডি.সি/সমমান, গ্রেড-২০, বেতন স্কেল- ৮২৫০-২০০১০-।প্রার্থীকে
সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি,এনআইডি কার্ডের ফটোকপি দরখাস্তের সাথে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭/০৬/২০২৪খ্রি. তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৬ জুন ২০২৪ইং
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
