বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

চাকরি দিচ্ছে ACME

ডেস্ক রিপোর্ট / ১৯৪৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
চাকরি দিচ্ছে ACME

চাকরি দিচ্ছে ACME

দেশের ঔষধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং নেতৃস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি এক্সি ল্যাবরেটরিজ লিঃ-এ নিম্মোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম: সিকিউরিটি গার্ড

• প্রার্থীকে ন্যূনতম ৮ম শ্রেণি/সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

• সামরিক বাহিনী/বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

• প্রার্থীকে কোম্পানীর যেকোন অফিস/ডিপো/স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

• বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

পদের নাম: ড্রাইভার

• প্রার্থীকে কমপক্ষে ৮ম শ্রেণি/সমমানের পাশ হতে হবে।

– বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ বাস/পিকআপ/ডেলিভারি ভ্যান/প্রাইভেট কার/জিপ চালনায় ন্যূনতম

২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

• প্রার্থীকে কোম্পানীর যেকোন অফিস/ডিপো/স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

– যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিভিতে তার উল্লেখ থাকতে হবে।

– বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন ভাতা ও সুবিধা সমূহ

• আকর্ষনীয় বেতন

• বাৎসরিক বেতন বৃদ্ধি

• কর্মী কল্যাণ তহবিল

• গ্রাচুইটি

• প্রভিডেন্ট ফান্ড

• বাৎসরিক ৫টি বোনাস

• পদোন্নতির সুযোগ

• জীবন বীমা

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৯ জুন থেকে ০৭ জুলাই, ২০২৪ ইং তারিখের মধ্যে পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন, দি ACME ল্যাবরেটরিজ লিঃ

এর বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ

কোর্ট-ডি-লা এক্সি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

সূত্র:বাংলাদেশ প্রতিদিন ২৮ জুন ২০২৪ইং

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে ACME


এই বিভাগের আরো খবর