বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চাকরি দিচ্ছে মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ১১৩৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

চাকরি দিচ্ছে মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়

মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় ই আই আই এন ১৩৭৮৪০ নিম্ন মাধ্যমিক পর্যায়ে (এমপিও) ডাকঘর: কাদিরগঞ্জ ৩৩৫২, উপজেলা: শাল্লা, জেলা: সুনামগঞ্জ। এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিমার্জন অনুযায়ী নিম্ন লিখিত পদে কর্মচারী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী প্রতিপালন পূর্বক আগামী ৩০/০৭/২০২৪ইং তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর সংশ্লিষ্ট কাগজপত্র সহ আবেদন পত্র দাখিল করতে হবে।

শর্তাবলী: ১। আবেদনপত্রে সুষ্পষ্টভাবে পদের নামসহ সকল ব্যক্তিগত তথ্যাদি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয় উল্লেখ করতে হবে এবং পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে। ২। আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। ৩। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা প্রমাণের জন্য সকল স্তরের প্রথম ও সর্বশেষ এমপিও সত্যায়িত কপি, অভিজ্ঞতার সকল ও অনাপত্তি সনদ দাখিল করতে হবে। ৪। অফিস সহকারী-কাম হিসাব সহকারী পদে ১,০০০/- (এক হাজার) টাকা ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৫০০/- (পাঁচশত) টাকা ব্যাংক ড্রাফট/ পেঅর্ডার (অফেরতযোগ্য) জনতা ব্যাংক লি. মার্কুলী শাখা, হবিগঞ্জ। প্রধান শিক্ষকের অনুকূলে জমা দিতে হবে। ৫। অসম্পূর্ণ আবেদন। নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত আবেদন বাতিল বলিয়া বিবেচিত হবে।

প্রধান শিক্ষক

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৫ জুলাই ২০২৪ইং


এই বিভাগের আরো খবর