ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
/ ২৫০
মোট শেয়ার
হালনাগাদ :
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
শেয়ার করুন
কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারাদেশ। এরই অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এসময় তাদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। যা এখনও চলমান বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।