মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ছাত্রলীগ-যুবলীগ নেতারা আত্মগোপনে, তবু বন্ধ হচ্ছে না চিনি চোরাচালান

ডেস্ক রিপোর্ট / ৩৪৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
ছাত্রলীগ-যুবলীগ নেতারা আত্মগোপনে, তবু বন্ধ হচ্ছে না চিনি চোরাচালান

সিলেট ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে চিনি চোরাচালানে জড়িত থাকার অভিযোগ ছিলো। ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ। ছাত্রলীগ-যুবলীগ নেতারাও এখন আত্মগোপনে। তবু থামছে না সিলেট দিয়ে চিনি চোনাচালান।

রোববারও সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

রোববার (১৮ আগস্ট) নগরীর জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকায় পাঁচ লাখ টাকার মূল্যের একটি ট্রাকসহ চিনিগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে এজাহার দাখিল হবে।


এই বিভাগের আরো খবর