রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

চতুর্থবারের মতো শাহজালাল মাজারের ডেগে পাওয়া গেল যত টাকা

ডেস্ক / ৭৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
চতুর্থবারের মতো শাহজালাল মাজারের ডেগে পাওয়া গেল যত টাকা

৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) খোলা হয় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স।দিনব্যাপী ডেগের টাকা গণনা করে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। পাশাপাশি এসময় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রোপাসহ বিভিন্ন চিঠিও পাওয়া যায়।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনার কাজ সন্ধ্যা আনুমানিক সোয়া ৫টার দিকে শেষ হয়।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে মাজারের দানবাক্স ও ডেগের মোট টাকার পরিমাণ ও অন্যান্য সামগ্রীর হিসাব প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর